কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূক হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত গৃহবধূর স্বামী খোকন মিয়া (৩৭), তার বোন জরিনা খাতুন (৩৯) ও আত্মীয় জালাল মিয়া (৪৩)। তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার বাসিন্দা।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, ২০ ফুটের কম চওড়া সড়কের উন্নয়ন পরিকল্পনার জন্য কোনো অর্থ বরাদ্দ দেয়া হবে না।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে ট্রানজিট চুক্তি ও প্রটোকল চূড়ান্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে বুধবার রাজধানীতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই দিনের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৬ জন।
লাইফবয় সাবান ব্যবহার করলে ‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ এবং প্রত্যাহার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গবেষণা ছাড়া আসলে উৎকর্ষ সাধন সম্ভব নয়।তিনি বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রের গবেষণা এখনো আমাদের অপ্রতুল। গবেষণা ছাড়া কখনো উৎকর্ষতা সাধন করা যায় না।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।