জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস ‘বিশ্বের বিপদ’ মোকাবেলায় সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনকালে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
রানি দ্বিতীয় এলিজাবেথের লাশ বাকিংহাম প্যালেসে পৌঁছেছে।মঙ্গলবার সন্ধ্যায় লাশ সেখানে পৌঁছায়।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
সামাজিক মাধ্যম টুইটারের ভবিষ্যত কোন পথে? কর্তৃপক্ষ চাইছেন না। কিন্তু শেয়ারহোল্ডারদের ভোটে মাইক্রো ব্লগিং সংস্থাটির মালিক হচ্ছেন ইলন মাস্কই! তার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের অফারে বেশির ভাগ শেয়ার হোল্ডারই সায় দিয়েছেন বলে সূত্রের খবর।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নেপালের সাথে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একটি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে, যার চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান। ডিএসই’র তদন্ত প্রতিবেদনে কিভাবে কারসাজি হয়েছে তা তুলে ধরা হয়েছে।
স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।
দেশে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৩৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩০ জন।আজ মঙ্গলবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।