দেশে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩১০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯২ জন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আলী হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ভারত সফর নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন তিনি। এদিন লিখিত বক্তব্যের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন তিনি।
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে।
রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস।এ বছরের শুরুতে রানি প্লাটিনাম জুবিলি অর্থাৎ রাজ্যশাসনের ৭০ বছর উদযাপন করেছিলেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে তিনিই সবচেয়ে লম্বা সময় এ দায়িত্ব পালন করেছেন।
মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চার জন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন প্রায় পৌণে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।