করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৩১৩ জন।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়।
সম্প্রতি বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রায় ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারতকে অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে প্রশংসা করে বলেন, ভারত প্রয়োজনে সব সময় বাংলাদেশকে সাহায্য করে।
কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোনিয়া আক্তার (২৬) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের বেড়ে সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জনই অপরিবর্তিত থাকল।
অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মীর একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আল কায়েদা।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে করা মানহানির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।