যে দিনগুলোতে বাংলাদেশের মানুষজন পছন্দের গান শোনার জন্য বেতারে কান রাখতেন, যখন দেশে টেলিভিশন চ্যানেল ছিল মাত্র একটি সেসময় দিনে অনেকবার শোনা যেত গাজী মাজহারুল আনোয়ার রচিত গান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়। সেজন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘আমরা জানি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টি একটি দেশের অগ্রগতির জন্য অপরিহার্য। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করে যাচ্ছি।’
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
কিংবদন্তি গীতিকার, সুরকার, রচয়িতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়ার মধুর প্রতিশোধ সুপার ফোর-এ নিলো শ্রীলংকা। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে সে দেশের আর কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ১৫৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জনে। এছাড়া নতুন একজনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৭ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক কথা জানিয়ে আরো বলা হয়েছে যে, আন্তরিকতাপূর্ণ এই বৈঠকে পরস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আবার দেশে ফিরে এসেছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে দেশে ফিরেন তিনি। দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন গোতাবায়া। এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।