প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন বাড়ানো, সঞ্চয় করা এবং সব পর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে মনোযোগি হওয়ার জন্য দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেত্রকোণার পৌর শহরের ছোটবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষর ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২১৪ জন।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনে। আর মৃতের সংখ্যা ২৯৩২৪ জন।বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এশিয়া কাপে আফগানিস্তানের সাথে ৭ উইকেটে বাংলাদেশ হারলেও সুখবর পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসন। আফগানস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব।
কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
বিশ্বের বর্তমান খাদ্য সঙ্কট পরিস্থিতি ভবিষ্যতে আরো ভয়াবহ হতে পারে সতর্ক করে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে দেশে খাবার উৎপাদনে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন।