এক বছর ধরে পারিবারিক বিবাদের পর অবশেষে দক্ষিণ আফ্রিকায় জুলু রাজ্যের নতুন রাজার অভিষেক হয়েছে।ননগোমা প্রাসাদে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্স মিসুজুলু কা জুয়েলথিনিকে শনিবার জুলু রাজার মুকুট পরিয়ে দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ উত্তাল বঙ্গোপসাগরে ৪১ মাছধরা ট্রলারসহ ৪০০ জেলে নিখোঁজ হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে ৪১ ট্রলারসহ প্রায় ৪০০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন অধিনায়ক ও কোচের অধীনে দাপটের সাথে টানা চার টেস্ট জিতে আকাশে উড়ছিলো ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা।
"শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি" - বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমন একটি বক্তব্য দেয়ার পর এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র কখনো শক্তিশালী ভিত না পাওয়ার কারণেই বাংলাদেশে প্রায়শ বিদেশি শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ পায়।
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রধান বলেছেন, রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা লাখ লাখ ইউক্রেনীয়কে ইউরোপে সাগ্রহে গ্রহণ করা এটাই দেখায় যে, বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীকে অভ্যর্থনা জানানো সম্ভব এবং অন্যান্য দেশ থেকে পালিয়ে আসাদের গ্রহণ করতেও এই পন্থাটি ব্যবহার করা উচিৎ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে দুটি মোনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত অনেক মানুষের জীবন বাঁচাতে কার্যকর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী মোস্তফা মিয়া (৭১)। বাড়ির ময়মনসিংহ জেলার ফুলপুরে। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গত ৮ আগস্ট ফুলপুর থেকে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন। ৩১৩ কি.মি. পথ অতিক্রম করে আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং উভইে এই বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
মেক্সিকোয় আলোচিত ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় সাবেক এক শীর্ষ প্রসিকিউটরকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালের এই ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে।