ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও ফাঁস হয়েছে। অডিওতে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের হুমকি দিতে শোনা গেছে।
দেশের বাজারে মেটাভার্সের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সর্বশেষ মডেলের গেইমিং মনিটর উন্মোচন করল বিশ্বব্যাপী অসাধারণ ভিজ্যুয়াল সল্যুশনের জন্য পরিচিত স্বনামধন্য ব্র্যান্ড ‘ভিউসনিক’।
অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘ইস্যু রিসোলিউশন এজেন্ট (আইআর এজেন্ট)’ পদে ৩০ জনকে নিয়োগ দেয়া হবে।
অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে শুক্রবার (১৯ আগস্ট) সারা দিনে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশে লোডশেডিং দিচ্ছে সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক এই লোডশেডিং শুরু হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘ কর্মকর্তাদের অনুমতি দেয়া হবে।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াই নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত বিশ্বর ৯২টি দেশ ও অঞ্চলে এ রোগে ৩৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। আগামী ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব প্রান্তে এই মহড়া হওয়ার কথা। যার নাম দেয়া হয়েছে ভস্তক সেনা মহড়া। সেখানেই যোগ দেবে চীন। যোগ দেয়ার কথা ভারতেরও।