করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৭১ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার হৃদপিণ্ডে আরো দুটি ব্লক পাওয়া যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
জ্যৈষ্ঠের গরমে গাছের কাঁঠাল নেমে এসেছে বাজারে। চলে যাচ্ছে গ্রাহকদের বাড়িতেও। অনেকের অনেক পছন্দের ফল এটি। মুখরোচক এই ফলটি পেলে অনেকে ভাত খাওয়ার কথাই ভুলে যান।
রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খাগড়াছড়ির পানছড়িতে চেংগী নদীতে ডুবে মো. নোমান (৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।রোববার সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি এখন বিপদৎসীমা ছুঁই ছুঁই। রোববার সকাল ছয়টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি ছিল বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে। যেকোনো মুহূর্তে তা বিপদৎসীমা ছারিয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড
ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দখলকৃত ইউক্রেনিয়ান দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার ফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।