‍

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে ও নাকে ব্যবহারের ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে ও নাকে ব্যবহারের ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী মঙ্গলবার বলেছেন, তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের ‘দ্বিতীয় প্রজন্মের’ অপেক্ষায় আছেন, যা নাকের স্প্রে এবং ওরাল সংস্করণ হিসেবে ব্যবহার করা যাবে।সৌম্য স্বামীনাথন বলেন, ইনজেকশন হিসেবে বর্তমান ভ্যাকসিন ব্যবহারের তুলনায় এই দ্বিতীয় প্রজন্মের ভ্যাকসিনের সফল সংস্করণ বিতরণ সহজ হবে এমনকি ব্যক্তি নিজেই ব্যবহার করতে পারবে।

ঢাকায় সিটিং ও গেটলক সার্ভিস থাকছে না

ঢাকায় সিটিং ও গেটলক সার্ভিস থাকছে না

রাজধানী ঢাকায় আর থাকছে না বাসের সিটিং ও গেটলক সার্ভিস। আগামী তিন দিনের মধ্যে এগুলো বন্ধ হচ্ছে।বুধবার দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।তিনি বলেন, আগামী তিন দিন পর থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না।

হিসাব বিজ্ঞান দিবসে ইবিতে বর্ণাঢ্য র‌্যালি

হিসাব বিজ্ঞান দিবসে ইবিতে বর্ণাঢ্য র‌্যালি

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ নবেম্বর) ক্যাম্পাসে যৌথভাবে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বাংলা লিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের মামলা

বাংলা লিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের মামলা

জেমস ও মাইলসের আটটি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলা লিংকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস।আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ সব মামলা করা হয়।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহে বালুভর্তি ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন । বুধবার সকাল পৌনে ৯টায় ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ভাসান’

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ভাসান’

এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাসান’। আয়োজকদের দেয়া তথ্য অনুসারে, কানের শর্ট ফিল্ম কর্নারেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে চলচ্চিত্রটির।

 

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি-৮ ভুক্ত দেশকে আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি-৮ ভুক্ত দেশকে আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি- ৮ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। ডি-৮ কমিশনের ৪৪তম বৈঠকে এ আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং এই বিশ্বকাপের সেমিফাইনাল।