পাবনার একটি আদালত এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন।বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় দেন। আদালত ওই অভিযুক্তকে পঁচিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
- কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার ঘটনায় মামলা
- * * * *
- কুবি ছাত্রীকে ধর্ষণের পর মা-মেয়েকে হত্যা, কবিরাজের মৃত্যুদণ্ড
- * * * *
- স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম
- * * * *
- মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২
- * * * *
- শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি
- * * * *
প্রথমবারের মত টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা।
জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কফি ও কাজুবাদাম চাষের বাণিজ্যিক সম্প্রসারণে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। আজ বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫১ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৯০১ জনের শরীরে।
আন্তর্জাতিক ফেনী নদীর এক পাড়ে বাংলাদেশের অলিনগর, অন্য পাড়ে ভারতের আমলিঘাট। তবে অনেকটা শান্ত এই নদীর বাংলাদেশ অংশের অনেক এলাকায় নদীর পাড় ভেঙে পড়তে শুরু করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে। খবর সিনহুয়া’র।সাধারণ পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিব জলবায়ু সংকট, সংঘর্ষ এবং কভিড-১৯ এর এই চ্যালেঞ্জিং বছর মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোকে আশা ও ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।
নর্থ সিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে বলে ইয়োনহাপ নিউজ জানিয়েছে।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।