দলে অন্তর্কলহের জেরে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং । শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের চাহিদা পূরণের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ছায়া জাতিসংঘ সংস্থার ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯ টায় অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট এক কমিটি ঘোষণা করা হয়। অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান ফায়াজকে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন নির্বাচিত করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৫ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৯০ জনের শরীরে।এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১৮২ জনে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির বর্তমান সহ সভাপতি অর্জুন দাস শুভ্র এবং সাধারণ সম্পাদক মো ফয়সাল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নান্টু বিশ্বাসকে সভাপতি এবং গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
আফগানিস্থানের তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক বছরে অনলাইন প্লাটফর্মে নানা ধরণের প্রচারণা নিয়ে বেশ সরব হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যামে পাল্টাপাল্টি অবস্থান, পরষ্পরবিরোধী প্রচারণা আরো জোরদার হবে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার।