নিজের বক্তব্য শেষ করার পর মেসি কেঁদে ফেলেন, বেশ খানিকটা সময় পুরো সংবাদ সম্মেলনের জায়গাটায় ছিল নীরবতা । এরপরই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব।
ময়মনসিংহ প্রতিনিধি:সরকারী ভাবে বিনা মূল্যে করোনার ভ্যাক্সসিন ময়মনসিংহে গন টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে । মূষলধারের বৃষ্টি উপেক্ষা করে আজ রবিবার সকাল থেকে নগরীর নারী-পুরুষরা প্রতিটি টিকা কেন্দ্রে এসে মোবাইল ফোনের এ্যাপক্সের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দীর্ঘ লাইনে দাড়িয়ে তারা টিকা দিচ্ছেন।
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জনসহ মোট ১২ জন মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন এবং নেত্রকোনা জেলার ২ জন রয়েছে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে আজ রোববার (০৮ আগস্ট) বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন। তবে সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে। ওই দুই দিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয়েছে।
অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারে সিরিজ হাতছাড়া হবার পর অবশেষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে অসিরা। এই হারের পরও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রথম তিন ওভারে রান ২২। পাওয়ার প্লের ৬ ওভারে এলো ৩০ রান। বড় স্কোরের আভাস ছিল। কিন্তু তা আর হলো কই। বাজে ব্যাটিংয়ের প্রদর্শণীতে পরের ১৪ ওভারে বাংলাদেশ করতে পারলো ৭৪ রান। সব মিলিয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৪ রান। পাচ ম্যাচের সিরিজে প্রথমবারের জিততে অস্ট্রেলিয়ার চাই ১০৫ রান।
ফের ঊর্ধ্বমুখী হল ভারতের পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও।আর সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষ উত্তর ২৪ পরগনা। সর্বাধিক মৃত্যু হয়েছে নদিয়াতে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৬১ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ১৩৬ জনের শরীরে।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জাতিসঙ্ঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাগরিক।