‍

রামুতে বিজিবির গাড়ির সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

রামুতে বিজিবির গাড়ির সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন

বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন

ঢাকায় মৃত্যুর পর এক টুকরো স্থায়ী মাটির ঠিকানাও দিন দিন দুর্লভ হয়ে উঠছে। প্রিয়জনের কবর ১৫ হাজার থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা। সামর্থ্যবানরা অর্থ দিয়ে কবর ধরে রাখতে পারলেও নিম্ন ও মধ্যবিত্তের ভরসা সাধারণ কবরেই, যা নির্দিষ্ট সময় পর আবার ব্যবহার করা হয়। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে এ সংকটের চিত্র সবচেয়ে প্রকট। ঢাকায় যেখানে একটি ফ্ল্যাটের দাম এলাকাভেদে কোটি টাকার কম বেশি, সেখানে বনানী কবরস্থানে মাত্র ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতেও খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। ১৫ বছরের জন্য ১ কোটি টাকা। বসবাসের জন্য যে পরিমাণ অর্থে একটি বড় ফ্ল্যাট কেনা সম্ভব, প্রায় সেই অর্থেই মিলছে মৃত্যুর পরের একটি সীমিত মেয়াদের ঠিকানা।

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অধ্যাপক প্রফেসর ড. শফিক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান পেয়েছেন তিনি।

দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস বিশ্বব্যাংকের

জ্বালানি খাতের ক্রমবর্ধমান সংকট, আর্থিক খাতের দুর্বলতা ও দুর্বল অভ্যন্তরীণ রাজস্ব আহরণসহ দীর্ঘস্থায়ী কাঠামোগত প্রতিবন্ধকতার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক

চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

ফের আইনি বিপাকে হানি সিং

ফের আইনি বিপাকে হানি সিং

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের। এবার গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন এই গায়ক। এ ঘটনায় মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

রণবীরের সিনেমার শুটিং সেটে আগুন, কেমন আছেন অভিনেতা?

রণবীরের সিনেমার শুটিং সেটে আগুন, কেমন আছেন অভিনেতা?

চার হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রণবীর কাপুরকে রামরূপে দেখে মুগ্ধ সবাই। প্রশংসার পাশাপাশি মুক্তিপ্রতীক্ষিত ছবিটিকে সমালোচনাও হজম করতে হচ্ছে বিভিন্ন সময়। 

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।