ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর ও মাদকসহ একাধিক মারামারির অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
নরসিংদীর মনোহরদীতে একটি পুরোনো পুকুরে জলপরি দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় জমছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনিও প্রচার করছেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করতে নৌপথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সরকারের মোট ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পিঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্থায়ী বসতভিটা না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহের মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের হস্তক্ষেপে তার নিয়োগের জটিলতা নিরসন হয়েছে।
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।