‍

ইসরাইল ও গাজার মধ্যে সংঘর্ষ চরম আতঙ্কজনক : গুতেরেস

ইসরাইল ও গাজার মধ্যে সংঘর্ষ চরম আতঙ্কজনক : গুতেরেস

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও গাজার মধ্যে চলা সংঘর্ষ চরম আতঙ্কজনক। শিগগির উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে।

লেনদেন চলবে ২টা পর্যন্ত : বাংলাদেশ ব্যাংক

লেনদেন চলবে ২টা পর্যন্ত : বাংলাদেশ ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সাথে সমন্বয় রেখে ব্যাংকের লেনদেন সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। লেনদেন-পরের আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে রবিবার (১৬ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। 

দীর্ঘ প্রায় দু’যুগ পর দক্ষিণ-পশ্চিমা অঞ্চলের ৫ জেলায় খাবার পানির সংকট

দীর্ঘ প্রায় দু’যুগ পর দক্ষিণ-পশ্চিমা অঞ্চলের ৫ জেলায় খাবার পানির সংকট

এম মাহফুজ আলম, পাবনা: খুলনা বিভাগ জুড়েই খাবার পানির সংকট চলছে । তবে পাঁচটি জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙা ও মাগুরায় তীব্র সংকট। তবে এর আগে এসব জেলায় এত বেশি পানির সংকট দেখা যায়নি। এর আগে এ সংকট উপকূলের জেলাগুলোতে ছিল। এবার উপকূল ছাড়াও দিন দিন অন্যত্রে পানির অভাব দেখা দিয়েছে। অনেকে বলছেন,‘ প্রায় দু’যুগ আড়াই যুগ আগে এইসব এলাকায় এ ধরণের পানির সংকট হয়েছিল।’

করোনা সংক্রমণ আরও প্রাণঘাতী হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংক্রমণ আরও প্রাণঘাতী হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা পরিস্থিতি। এই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিইএইচও)। সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে করোনাভাইরাস মহামারী অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রবিবার

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রবিবার

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনীতিকরা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

‘ভারতে করোনা বৃদ্ধির জন্য দায়ী বড় বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ’

‘ভারতে করোনা বৃদ্ধির জন্য দায়ী বড় বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ’

ল্যানসেট এবং নেচার পত্রিকার পর এবার ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও