বিনা টিকিটে কিংবা জাল টিকিটে ট্রেন জার্নির দিন শেষ হতে চললো। রেল ভ্রমণের জন্য টিকেট কাটার নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট কেনা যাবে না। ফলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচিতি নিশ্চিত করা না গেলে আর রেল-ভ্রমণ করা যাবে না।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা পৃথিবীর অনেক দেশেই প্রভাব ফেলছে। অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়ায় এখন ছোট ছোট ক্লাস্টার তৈরি হয়েছে। এখন বিশ্বে পরিবর্তন হচ্ছে ঋতু।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সব কটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
তার বিরুদ্ধে সাতটি 'মিলিয়ন ডলার' দুর্নীতির মামলা রয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
গত কয়েক বছর ধরে ঈদে চামড়া নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হলে এবারো বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার বাজারে গতবারের মতো বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ এবং চামড়ার ব্যবসায়ীরা।
সুদানের দারফুর অঞ্চলে এক সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন। এ প্রেক্ষিতে উত্তেজনাপূর্ন অঞ্চলগুলোতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
এখন পর্যন্ত যত ধরণের ব্যাধি নিয়ে বৈশ্বিকভাবে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার মধ্যে করোনাভাইরাসকেই সবচেয়ে মারাত্মক বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান।