শক্তিশালী থেকে অতি শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমপান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমপানের শক্তি কয়েকগুণ বাড়বে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমপান ‘সুপার সাইক্লোন স্টর্ম’-এর চেহারা নেবে। এই অতি শক্তিশালী ঘূ্র্ণিঝড়ের ঘূর্ণনের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগামী জুলাই মাসে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট দল।এর আগে জুনে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলবে লংকানরা।
প্রাণঘাতি করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বাসায় ফিরেছেন বলে জানা যায়। আজ সোমবার তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের আরো বেশ কিছু কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
করোনা সংকটে চরম অসহায়ত্বে দিন যাচ্ছে বিড়ি শ্রমিকদের। একদিকে কর্মহীন অন্যদিকে পাচ্ছে না কোন সরকারি সহায়তা। দুমুঠো খাবার জুটাতে হিমশিম খাচ্ছে তারা।
বিটিআরসিকে শেষ কিস্তির আরো ১ হাজার কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। এই জমা দানের মাধ্যমে বিটিআরসিতে মোট ২ হাজার কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাস মহামারির মধ্যেই তৈরি হয়েছে আরেক দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমফান এখন 'অতি প্রবল' ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
কারো বাড়িতে এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যাক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬০২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জনে এবং আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাস্তুচ্যুতদের এক আশ্রয়শিবিরে বোমা হামলায় বাংলাদেশি ৫ বছর বয়সী একটি শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছেন।