দেড় মাস ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো কোনো এলাকায় দিন ও রাতের কোনো সময়ই গ্যাস থাকছে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
ছুটি নিয়ে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হামিদুল আলমকে সাময়িক বরখাস্তের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আবার হ্রাস পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর কমেছে। বার্তা সংস্থায় রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
সন্ত্রাসী গ্যাং ‘কব্জি কাটা গ্রুপে’র মূলহোতা টাকলা হায়াতসহ ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। তারা মোহাম্মদপুরকেন্দ্রিক ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানী ধামরাইয়ে মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন দিন। আগামী রোববার বহুল আলোচিত-সমালোচিত সংসদ নির্বাচন। বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
নড়াইলের সদর উপজেলায় গাঁজাসহ মো. আব্দুল্লাহ ভুঁইয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।