আন্তর্জাতিক বিমান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে ১১ ওভারের বেশি মাঠে গড়ায়নি ম্যাচটি। ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন একজন নারী আম্পায়ার।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় অন্তত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম।
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনের প্রার্থীরা গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল দিনব্যাপী দুর্লভপুর ইউনিয়নের দিয়াড় এলাকাসহ ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নে গণসংযোগ করেন।
রপ্তানি খাতের বিভিন্ন পণ্যে নেতিবাচক ধারা থাকলেও পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ১১ মাসে শুধু পোশাক খাতেই প্রায় ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ বেশি।
মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। উদযাপন করা হলো না সিরিজ জয়। দীর্ঘ হলো অপেক্ষার পালা। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে ইনিংসের ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনেও থেমে নেই নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার গণসংযোগ ও পথসভা।
যতবারই মাথা তুলে দাঁড়িয়েছে পাকিস্তান, আশা জাগিয়ে তুলেছে জয়ের, বারবারই সেখানে আঘাত করেছেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়ক যোগ করেছেন আরও ৫টি। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে শুক্রবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া জিতেছে ৭৯ রানে। টানা দুই জয়ে তারা নিশ্চিত করেছে সিরিজ জয়ও।