দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে শনিবার থেকে সাময়িক কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশীসহ ৫৬৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।
বছরের শেষ দিন আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা (বিএনপি) আরো ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই শাস্তির খবর পেল ভারত। স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মার দলকে শাস্তি দিয়েছে আইসিসি।
বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদম শুমারি ব্যুরো। বৃহস্পতিবার সংস্থাটি এই পরিসংখ্যান প্রকাশ করে।
একই দিনে হারের স্বাদ পেয়েছে এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারত। পাকিস্তান ৭৯ রানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে আর ভারত ইনিংস ও ৩২ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের পর গতকাল বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের মিশনে। তবে কিউইদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।