নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স অবস্থান করলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির আরও উন্নতি হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাস সাবভ্যারিয়েন্ট জেএন.১ দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন দেশটিতে সর্বশেষ কোভিড-১৯ আক্রান্তের প্রায় অর্ধেকই এই ভ্যারিয়ান্টে হয়েছে।
দেশে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৯ ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০টি ঝুঁকিপূর্ণ (অতিগুরুত্বপূর্ণ) হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে চিহ্নিত করা হয়েছে।
ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনীর কমান্ডার মঙ্গলবার বলেছেন, ক্রিমিয়া শহরের বন্দর এলাকায় হামলার ফলে আগুন ধরে যায়।
সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ও মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইসি গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ বা উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে আজ। এদিন সব শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে জনবল নিয়োগ দেবে। এসব ব্যাংকে ৭৮৭ জন অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) নিয়োগ দেওয়া হবে।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় আড়াই ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।