একটা সময় ছিল যখন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক রংপুরের মানুষের মনে আবেগ সৃষ্টি করতো। অবশ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখনো জাতীয় পার্টি রংপুরে ততটা জনপ্রিয় ছিলনা।
বরিশাল নগরীতে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
কর্নেল আসিমি গোইটা যখন ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মালির ক্ষমতা দখল করেন, তখন তার সমর্থকদের হাতে দেখা গিয়েছিল রাশিয়ার পতাকা।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীনকে শোকজ করে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সাত দশকের মধ্যে দীর্ঘতম শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চীনের বেইজিং। ১৯৫১ সালের পর এমনটা দেখা যায়নি চীনের রাজধানীতে। অপ্রত্যাশিত নিম্ন তাপমাত্রা ও প্রবল শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে সেখানকার জনজীবন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে এবার ভোটের মাঠে নেমেছেন সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী। গত নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৩৮ দশমিক ২৪ শতাংশ।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। তবে তার এমন কাণ্ডে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বজুড়ে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণ শতকরা ৫২ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে কমপক্ষে সাড়ে আট লাখ মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর হার তুলনামূলকভাবে কমেছে শতকরা ৮ ভাগ। মারা গেছেন কমপক্ষে তিন হাজার মানুষ।
আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।