বিশ্ব ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। এক সময়ের দাপুটে এই ক্লাবটি বর্তমান অবস্থা করুণ।
ফিলিস্তিনের গাজায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে পাঁচ বন্দির মরদেহ পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ওই পাঁচ বন্দিই ইসরায়েলি নাগরিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন মান্দা থানার উপপরিদর্শক আশিকুর রহমান। এ মামলায় নৌকা প্রার্থীর সাতজন কর্মী-সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।
নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে।
নওগাঁ-৫ আসনের নৌকার পার্থীর ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল আটটায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়।
ঘরের মাঠে ভারতকে আতিথ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজে হেরেছে স্বাগতিকরা।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা ৩০ পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।