বাংলাদেশ সরকারের নানান উদ্যোগের ফলে আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি মবিলাইজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।
প্রথম ম্যাচে কোনও রান না করেই ফিরেছিলেন সৌম্য সরকার। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই সৌম্যই পথ দেখালেন বাংলাদেশকে। কোনো ব্যাটারই যখন উইকেটে থিতু হতে পারছিলেন না, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।
একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট শুনানির জন্য হাইকোর্টের বুধবারের কার্যতালিকায় এসেছে।
দুই বাংলার জনপ্রিয় গায়িকা সাহানা বাজপেয়ি। গবেষকদের কাতারে নাম লেখালেন নিজের। যুক্তরাজ্যের একাডেমিয়া ইতিহাসে এই গায়িকাই প্রথম গবেষক, যিনি রবীন্দ্রসংগীত নিয়ে ডক্টরাল থিসিস লিখেছেন।
দেশের অন্যতম প্রধান বেহালাবাদক ওস্তাদ আলাউদ্দিন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর পুরনো এলসির টেন্ডার করা ২৯ মেট্রিক টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ৪৭০ টন পেঁয়াজ ঢুকেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ইব্রাহিম হোসেনের উদ্যোগে রাতের আঁধারে অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।