রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পারিবারিক কলহের জেরে এলাইসা হিলারিয়া নামে ২৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে ৪০তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য থেকে ২২৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।
শাহজালাল-শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করতে সকালে চায়ের নগরী সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নৌকার প্রার্থী স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। তিনি এ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমসের কমিউনিটিতে পাবজি ও ফ্রি ফায়ার খেলার গ্রুপে ফাঁদ পেতে কিশোরী-তরুণীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাসিউর রহমান শিশির নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকে নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপন নিয়ে দু'পক্ষের কিলঘুষির মারামারীতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছিল বাংলাদেশ। দানেডিনে সেই পরাজয়ের পর আজ নেলসনে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল।