‍

আরও ১৬ ইসরায়েলি জিম্মি মুক্তি দিল হামাস

আরও ১৬ ইসরায়েলি জিম্মি মুক্তি দিল হামাস

হামাস ও ইসরায়েলের মধ্যে দুইদিনের যুদ্ধবিরতি বাড়ানোর শেষ দিন আজ বুধবার ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১০ জন ইসরায়েলি, বাকিরা বিদেশি নাগরিক। তবে দুই ইসরায়েলি-রাশিয়ান ও চারজন থাই নাগরিককে চুক্তির বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েল ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

দুবাইয়ে কপ-২৮ জলবায়ু সম্মেলন শুরু আজ

দুবাইয়ে কপ-২৮ জলবায়ু সম্মেলন শুরু আজ

আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন কপ’র (কনফারেন্স অফ দ্য পার্টিজ) ২৮তম আসর। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বেশ বড় পরিসরে, যেখানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিসহ ৭০ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আজ মনোনয়ন জমার শেষ দিন

আজ মনোনয়ন জমার শেষ দিন

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল ৪টার মধ্যে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে। 

বিআইসিএম এ ফিনটেক এর উপর রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বিআইসিএম এ ফিনটেক এর উপর রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-২৮ আজ  ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Determinants of FinTech Equity Funding Flows: Evidence from Global Perspective” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব উত্তম গোলদার।