আজ থেকেই শুরু হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা। বুধবার (১ নভেম্বর) থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
- সিগারেট স্পর্শ না করেও ফুসফুস সংক্রমণের ঝুঁকি, সুরক্ষিত থাকার উপায়?
- * * * *
- চিকিৎসা শেষে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে
- * * * *
- ভেঙে পড়ল দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজের ক্রেন, ক্ষতিগ্রস্ত আরও ২
- * * * *
- ইস্তিগফার পাঠের বিশেষ ৬ উপকারিতা
- * * * *
- রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যে পুষ্টিকর খাবারগুলো
- * * * *
ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন ভারতীয়রা। দেশটির নাগরিকরা আগামী ছয় মাসের জন্য এই সুবিধা পাবেন। মূলত পর্যটনের বিকাশের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বুধবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে যুব দিবসের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অবরোধ প্রত্যাখান করে শেরপুরে দ্বিতীয় দিনের বিক্ষোভ র্যালি ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে জেলা শহরে এই পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের নাশকতা ঠেকাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নয়াদিল্লি থেকে ফেসবুক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।
তিনটি উন্নয়ন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে পূর্বের কমিটিতে থাকা ৮ জনের স্থলে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।