নিরাপদ ইলিশ প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা - মেঘনায় নেমেছে হাজার হাজার জেলে। রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে চাঁদপুরের ৭০ কিলোমিটার নৌ এলাকায় বিচরণ করছে জেলেরা।
নিরাপদ ইলিশ প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা - মেঘনায় নেমেছে হাজার হাজার জেলে। রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে চাঁদপুরের ৭০ কিলোমিটার নৌ এলাকায় বিচরণ করছে জেলেরা।
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিরোধী দলসহ বিএনপিকে একসঙ্গে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিগগিরই বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস চালু করতে যাচ্ছে।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৬০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৮ রান।
নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের তৎপরতা। মূলত এটি শীতকালীন রস হলেও এবার আগাম রস সংগ্রহে মাঠে নেমেছেন গাছিরা। সুস্বাদু এ রস সংগ্রহে তারা এখন খেজুর গাছে গাছে বিচরণ করছেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছে হাঁড়ি টানাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাদের।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যের একটি শব্দ নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অস্পষ্টতা নিরসনে স্পষ্টীকরণ বিবৃতি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
খাগড়াছড়ির পাহাড়ে বিভিন্ন বৌদ্ধবিহার ও মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। দীর্ঘ তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব পালন করছেন।
ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর পোস্ট না দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।