‍

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৯ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৯ জেলে আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ফিশিং ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করে। 

ফের হাসপাতালে নেতানিয়াহু, হবে অস্ত্রোপচার

ফের হাসপাতালে নেতানিয়াহু, হবে অস্ত্রোপচার

দীর্ঘদিন ধরেই অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অসুস্থতার কারণেই এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। এবার হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে পেসমেকার বসানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। পেসমেকারটি বসাতেই অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ব্যাংকের উচ্চ পদে নিয়োগে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

ব্যাংকের উচ্চ পদে নিয়োগে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে।

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।

ঢাকায় জাপানের মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি

ঢাকায় জাপানের মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

শিশু শ্রম কমাতে পারবে বাংলাদেশ!

শিশু শ্রম কমাতে পারবে বাংলাদেশ!

বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কোনো কাজে শিশুদের নিয়োগ বেআইনি। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজেই বাংলাদেশের ১০ লাখের বেশি শিশু নিয়োজিত। গত ১০ বছরে দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। শিশুশ্রম কমাতে সরকারের আছে হাজার কোটি টাকার প্রকল্প।

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ জুলাই) দুপুরে একজনের এবং বিকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।