পটুয়াখালীর পায়রা বন্দরে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।
ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ভারতে সংলঘুদের প্রতি কোনো বৈষম্য করা হয় না বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরসিংদীর মাধবদীতে এক পরিত্যক্ত কারখানার ভেতর থেকে রিফাত হোসেন শুভ (১৬) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকেয়ার কারণে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় বন্ধ হয়ে যাওয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগামী রোববার থেকে আবার শুরু করবে বিদ্যুৎ উৎপাদন। এর ফলে চলমান লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
বৃষ্টিপাতের ফলে টানা ক’দিন ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হলেও ফের বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ ১০ এ উঠে এসেছে রাজধানী। আজ ১৫২ স্কোর নিয়ে রাজধানীর অবস্থান শীর্ষ তিন নম্বরে।
বাংলাদেশকে আওয়ামী লীগ সম্মান এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শেষ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী। এর মধ্যদিয়ে চলতি বছরের হজযাত্রা শেষ হয়েছে। এতে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১০ হাজার ৩১৭ জন ও বেসরকারিভাবে ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন।
আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিন টাইটানের পাঁচ অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, পানির প্রচণ্ড চাপে ডুবোযানটি বিধ্বস্ত হয়ে যায়।