দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন থেকে আবারও শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঈদুল আজহা আগামী ২৯ জুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়ায় প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বিজিবি।
কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তবে বর্তমান পরিস্থিতি থেকে আগামী দুই দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হবে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অফিস।
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন।
অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।
বার্লিনের বিশ্ব স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটরা।