ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পায় ভারতের মেয়েরা। এরপর টাইগ্রেসরা রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফলে আশা জাগিয়েও শিরোপা খোয়ালো লতা মন্ডলের দল।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। তবে আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তা নদীর পানি। ইতোমধ্যে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গৃহবধূ (১৮) গণধর্ষণের ঘটনার ৬ দিন পর ২ ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে মা-বাবা।
দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী পাঁচটি আধুনিক জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ভাসমান ক্রেন।
চাঁদপুরে হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুরর রহমান এ তথ্য জানান।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ জুলাই।
আর একদিন দিন পরেই হজের শেষ ফ্লাইট। এরই মধ্যে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের এক লাখ ৭,১০২ জন হজযাত্রী।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) দেশটির আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ সংঘাত ও লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।
হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমে একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতার ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।