জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে 'উত্তেজনা ও সহিংসতা' এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন।
সুনামগঞ্জের শাল্লায় বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু সন্তান।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (২০ জুন রাত ১টা ৫৯ মিনিট) ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন।
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। সাবমেরিনটি উদ্ধারে অভিযান হয়েছে।
ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নতুন প্রধান রবি সিনহা। তিনি বর্তমান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন।
পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ছাড়াও মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে দুই সন্তানসহ এক মা ভেসে গেছেন।সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে ঘটনাটি ঘটে। এখনো নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথনের সময় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সাথে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশের তেল গ্যাস ও খনিজ করপোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা মধ্যপ্রাচ্যের দেশ থেকে আরো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য কাতারের পর এবার ওমানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওকিউটি-এর সাথে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে।