প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ বুধবার। তার সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
অস্ট্রেলিয়ার রান তখন ৮ উইকেটে ২৪৪, জিততে হলে দরকার ৩৭। স্টুয়ার্ট ব্রডের বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেন নাথান লিয়ন।
বিলাসবহুল জীবনযাপনকারীদের জন্য হংকং, লন্ডন ও নিউ ইয়র্ককে টপকে সিঙ্গাপুর প্রথম বার সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে।
শরীর সুস্থ রাখতে শরীরচর্চা বা ব্যায়ামের বিকল্প নেই। এ কারণে আজকাল অনেকেই শরীরচর্চার জন্য জিমে ভর্তি হন। কিন্তু সময় বা খরচ সব মিলিয়ে সবার পক্ষে জিমে যাওয়া সম্ভব হয় না।
সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৩১ মে থেকে ১৮ জুনের মধ্যে তারা ইন্তেকাল করেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী।
মোবাইলফোন নিয়ে বোনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফা (১৪) নামের এক কিশোরী। নিহত মারুফা ফতুল্লা মডেল থানার দক্ষিন নয়ামটির জান্নাতুল ফেরদৌস লুবনার বাড়ীর ভাড়াটিয়া আব্দুল মান্নান মৃধার মেয়ে।
সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদীর সবকটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমার এক পয়েন্টে কিছুটা কমেছে। দুপুরের পর ভারি বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি। তবে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাথে ৭ ইউনিয়নের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৩-২৪ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কম-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
গাজীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করেছে তার দুই ছেলে। এ ঘটনায় নিহতের ওই দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ইজিবাইকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের সদর থানাধীন আফারখোলা এলাকার মোহাম্মদ আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতের নাম-সুজন (৩২)। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার হেলিপ্যাড এলাকার বাদশা মিয়ার ছেলে।