ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কর্মী ও পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত দূতাবাসের কর্মীদের পরিবারকেও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইংল্যান্ডে বিশাল ব্যবধানে টেস্টে সিরিজ হারের পর চাপের মুখে ছিল বাবর আজমরা। সিরিজ চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আনা হয়। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখায় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
ফ্রান্সে চলমান বিক্ষোভের বিষয়ে কিছু বিদেশি নেতার করা মন্তব্যকে ‘বোকামিপূর্ণ’ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার অভিযোগ, এসব নেতারা ফ্রান্সের উত্তপ্ত সামাজিক পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাজে লাগানোর চেষ্টা করছেন।
শারজাহতে জয় দিয়ে সিরিজ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সেই আশা পূরণ হলো না টাইগারদের। এই হারে কোনো জয় ছাড়াই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। আফগানিস্তান চলে গেল ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
আকুল প্রার্থনা আর কান্নায় মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাসে পাড়ি জমালেন জগতের মঙ্গলদায়ী দেবী দুর্গা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা
চাঁদপুরের মতলব দক্ষিণ ধনার পাড় এলাকা থেকে নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক নারী ও তাঁর ছয় বছরের ছেলেকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে মাঠে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।