টেকনাফের শাহ পরীর দ্বীপের মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে। টেকনাফের হালকা, ভঙ্গুর বাড়িঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড় ধসের আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তাই সেখান থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছিল। কিন্তু নিজ বাসস্থান থেকে এখন সরে যেতে চাচ্ছে না তারা।
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গায় জমি নিয়ে দুই বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা'র মূল কেন্দ্র কক্সবাজারের ২৫০ কিলোমিটার কাছে চলে এসেছে। ইতোমধ্যে এর অগ্রভাগ কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করছে।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘূর্ণিঝড় মোখা আগের চেয়ে আরও বেশি গতিতে কেন্দ্রের দিকে এগোচ্ছে। এখন এ ঝড় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় কাজ করছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এরই অংশ হিসেবে তারা চালু করেছে জরুরি সেবা নম্বর ৩৩৩।
শুক্রবার রাত ৮ টা। বাসাবো মাঠের কাছে দেখা হয় পূর্ব পরিচিত এক সাংবাদিকের সাথে। খুবই ব্যস্ততার সাথে বাসায় ফিরছিলেন তিনি। অনেকদিন পর দেখা। তাই কেমন আছেন? জিজ্ঞেস করতেই বললেন, 'ভাই ভালো আছি। একটু ব্যস্ত আছি। ঘূর্ণিঝড় মোখার নিউজ কাভার করতে রাতের গাড়িতে কক্সবাজার যেতে হবে।