পাকিস্তানে কয়লাখনি দখলকে ঘিরে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বিতর্ককে সঙ্গী করেই সিনেমা হলে রমরমিয়ে চলছে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসের নিরিখে ইতিমধ্যেই এক শ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও এই ছবির জয়জয়কার। আমেরিকা, কানাডায় দারুণ ব্যবসা করছে। তবে ব্রিটেনে মুক্তি পেয়েও দুম করে বাতিল করা হলো সবগুলো শো।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। ‘ডিরেক্টর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।
ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে আছে দলটি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোনায় ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) দুপুরে নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর খাদ্য গুদামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
রংপুরের বেশ কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে লন্ডভন্ড হয়েছে পীরগাছা ও কাউনিয়ার অন্তত চার-পাঁচটি গ্রাম। এছাড়া ঝোড়ো বাতাসে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা।
বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের লাশ ঢাকায় পৌঁছেছে।
দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংস্বপূর্ণতা অর্জন করার পরও প্রতিবছর ৮০০ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করতে হয়। এজন্য খাদ্য আমদানি ব্যয় কমাতে আগামী বাজেটে আমদানি প্রতিস্থাপন শিল্পায়নে (আইএসআই) জোর দেওয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নাটক, চলচ্চিত্র, ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে দিয়ে ধূমপানের দৃশ্য প্রদর্শন বন্ধের আহ্বান জানিয়েছে ধুমপানবিরোধী সংগঠন মানস।