‍

বজ্রপাতে প্রতিবছর বাংলাদেশে ২৬৫ জনের মৃত্যু

বজ্রপাতে প্রতিবছর বাংলাদেশে ২৬৫ জনের মৃত্যু

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর হার। এর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যুর শিকার বাংলাদেশে। বিশ্বে বজ্রপাতে যত মানুষ মারা যায়, তার এক-চতুর্থাংশই বাংলাদেশে। দেশের হাওড়, বাঁওড় ও বিলপ্রবণ জেলায় বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বেশি।

ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিল বৃদ্ধা

ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিল বৃদ্ধা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঋণের কিস্তির চাপে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার বান্দুগ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নাঙ্গলকোটে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল গুলি

নাঙ্গলকোটে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল গুলি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। গতকাল শনিবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় ও উপজেলা সাবরেজিস্ট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী সপ্তাহে আছড়ে পড়বে মোচা, সম্ভাব্য গতিপথ

আগামী সপ্তাহে আছড়ে পড়বে মোচা, সম্ভাব্য গতিপথ

ঘূর্ণিঝড় ‘মোচা’ কোথায় আছড়ে পড়বে, মোচার সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তর কাটাছেঁড়া, আলোচনা, জল্পনা চলছে। কিন্তু কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

খুলনায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে খালিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সিংহাসনে আরোহণে তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

ব্রিটিশ সিংহাসনে আরোহণে তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।শুক্রবার (৫ মে) ব্রিটিশ রাজাকে উদ্দেশ্য করে এক চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস ও মহামান্য রানি ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষে দীর্ঘ, সমৃদ্ধ ও সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

দূষিত শহরের তালিকায় সকালে ঢাকার স্থান ৯ম

দূষিত শহরের তালিকায় সকালে ঢাকার স্থান ৯ম

বিশ্বের দূষিত শহরের তালিকায় রোববার সকালে ঢাকার অবস্থান নবম। সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৪ নিয়ে রাজধানীর বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা বিশ্ব নেতাদের

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা বিশ্ব নেতাদের

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

কক্সবাজারে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) একটি বড় চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা আইসের ওজন ২৪ কেজি। যা এ যাবতকালে জব্দ করা আইসের সর্ববৃহৎ চালান।