মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।
গুলিস্তানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (০৭ মার্চ) দিবাগত রাত ১১টা ৫৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের মনোনিত অজয় বাঙ্গাকে সমর্থন দিয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার প্রতিফলন হিসেবে এ সমর্থন দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য অগ্রাধিকারমূলক বাজারে অভিগম্যতা ও ট্রিপস মওকুফের মতো সহায়তা ব্যবস্থার সম্প্রসারণের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু করা হয়েছে জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।
চীন ও বাংলাদেশ প্রাকৃতিক সহযোগিতার অংশীদার উল্লেখ করে দুই দেশের সম্পর্কের সম্ভাবনা সীমাহীন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ টেকসই করতে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক কূটনীতি জোরদারে তৎপর হতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- সি /৩ এ ঘটনা ঘটে।
দীর্ঘ দিনের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের স্ট্রাইকারের গোড়ালির লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে প্যারিস সঁ জরমঁয়ে লিওনেল মেসি, কিলিয়ন এমবাপ্পেদের সতীর্থকে।