পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসায় হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আহমদনগর এলাকায় কয়েক হাজার কাদিয়ানী ও আহমদিয়া সম্প্রদায়ের বসবাস।
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ছয়টি মামলায় ৮ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি এ দিন সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে।
যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানের। এতে ওই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিমানটি কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করে।
বন্দরনগরী চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সোমবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
ঘরের মাটিতে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হার বাংলাদেশ দলের। মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে জশ বাটলারের ইংল্যান্ড। বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী আজ নামছে স্বাগতিকদের হোয়াইটওয়াশের টার্গেটে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে নির্দেশনা জারি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে হার্ড কপি আকারে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।