প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে হবে।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলমান বৈশ্বিক সংঘাত, আর্থিক, জ্বালানি ও খাদ্য সঙ্কট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বাংলাদেশের প্রতি জাতিসঙ্ঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহত হয়েছে। নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আহত হয়েছে সাইকেল চালকসহ দু’জন।
রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯১। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করেন। এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।