এবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তরাঞ্চল হোক্কাইডো।শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডো প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
একজন চীনা কূটনীতিক হংকংয়ে নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন।
বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে, বা অন্য কিছু নিয়ে ‘বাজি’ ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু দেয়ার চল রয়েছে।
সারাদেশে প্রাণিসম্পদের বিস্তৃতির মাধ্যমে সুস্বাদু মাংস বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ছয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। সেখানে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্র সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে দেশটি ‘রাজনৈতিক মীমাংসা’র আহ্বান জানিয়ে ১২ দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে সব পক্ষকে রাশিয়া এবং ইউক্রেন নিয়ে একইদিকে কাজ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় সরাসরি সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং।
নওগাঁর পত্নীতলায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানে থাকা শিশুসহ আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে বলে উল্লেখ করেন তিনি।