আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলা ভাষার ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহজ করতে ইউএন বাংলা ফন্টের সাতটি ভিন্ন প্রতিলিপিসহ ইউনিকোড সংস্করণ চালু করেছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি রুটম্যাপ চূড়ান্ত করেছে, যা ২০ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৮টা থেকে কার্যকর হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৬৪ জন।
ন্যাশনাল ব্যাংকের করপোরেট শাখায় কর্মঘণ্টার বাইরে রাত ৮ টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনার ব্যাখ্যা দিতে ব্যাংকটির গুলশান করপোরেট শাখার ব্যবস্থাপককে তলব করেছেন হাইকোর্ট।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এবার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের পথেই হাঁটলেন ফেসবুকের মালিক মার্ক জুকারবাগ। অর্থের বিনিময়ে ২০২২ সালের নভেম্বরে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ‘ব্লু ব্যাজ’ সেবা পাওয়ার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক।
২০২২ সালে নানা সংকটে কেটেছে দেশের শিল্প খাত। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে অর্থনীতিতে টালমাটাল অবস্থার তৈরি হয়। এর মধ্যে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকট। যার প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে।সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।
শেষ সময়ে দারুণ খেল দেখিয়ে পিএসজিকে ম্যাচ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।