চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
গতকাল রাতেই বাংলাদেশ ক্রিকেটে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী মাসেই টাইগারদের তিন ফরম্যাটের অ্যাসাইনম্যান্ট শুরু হচ্ছে হাথুরুর। সেই লক্ষ্যে গতকাল সোমবার রাত ১০ টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।
সকালবেলা ঘুম চোখ খুলতে না খুলতেই হাতে ওষুধ। কারণ, থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে হবে। গলা এবং ঘাড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত প্রজাপতির মতো দেখতে এই গ্রন্থিটি বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ এবং দেহের প্রায় সব ধরনের বিপাক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আরেকবার ব্যাটারদের ব্যর্থতা, তার সঙ্গে বাজে ফিল্ডিং। বিশ্বকাপে বাংলাদেশের শেষটা হলো তাই আরও বিবর্ণ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শেষ হলো বড় হার দিয়ে। ১০ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকা পা রাখল সেমিফাইনালে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, গত কয়েক বছর ধরে জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো কার্যক্রমের প্রস্তাবনা নিয়ে কাজ করছে। জাতিসঙ্ঘের বৃহত্তম পুনর্গঠন যখন হবে তখন আমরা আমাদের বিষয়টি তুলে ধরবো।
বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো: আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থাইল্যান্ডের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমিনবাজার-আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট-এর গ্রিড লাইন আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে বিকল হয়ে যাওয়ায় পুরো মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। পঁচাত্তরের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল৷