সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিং করার জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ফিট ঘোষনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে বসবাসকারী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করে আসছি। এখানে সব মানুষের সমান অধিকার রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামের দাম বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুটি বিভাগ এবং তাদের সহযোগী সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করছে।
গাজীপুর থেকে ১০০ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শরীয়তপুর-চাঁদপুর রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
রাশিয়া বলেছে যে তারা বাংলাদেশ সহ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে `সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।`
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র বিচার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী সপ্তাহে তার ১৮ মাসব্যাপী বিচারের চূড়ান্ত যুক্তি শুনবে একটি জান্তা আদালত। একটি আইনি সূত্র মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।