‍

টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ইরানের বিপক্ষে বড় জয় পেল ইংল্যান্ড

ইরানের বিপক্ষে বড় জয় পেল ইংল্যান্ড

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে হ্যারি কেইনের দল। বিশ্বকাপে শুভ সূচনা করেছে থ্রি লায়ন্স বাহিনী। গোটা ম্যাচজুড়ে ছিল ইংলিশদেরই আধিপত্য। এই দিন জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এ জয়ে শেষ ষোলতে উঠার পথ সহজ হয়ে গেল ইংল্যান্ডের সামনে।

নরসিংদীতে নকল বিড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান

নরসিংদীতে নকল বিড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান

নরসিংদীর মাধবদী থানার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত জনতা বিড়ি, শাহিন বিড়ি, কাসেম বিড়ি ও সিজার বিড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে মাধবদী থানা পুলিশ। সোমবার এ অভিযান পরিচালনা করেন মাধবদী থানার ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য আছে : এবিবি

ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য আছে : এবিবি

দেশের ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের সিইও এন্ড এমডি সেলিম আর. এফ. হোসেন বলেছেন, বর্তমানে ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে। কোনো ধরনের তারল্য সঙ্কট নেই।

বাংলাদেশ এশিয়ার মধ্যে মধ্যম-আয়ের দেশে উন্নীত হওয়া একমাত্র দেশ : হাস

বাংলাদেশ এশিয়ার মধ্যে মধ্যম-আয়ের দেশে উন্নীত হওয়া একমাত্র দেশ : হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি নারীদের পেশাগত উন্নয়নের মধ্যদিয়ে একটি নগর শিল্পায়ন ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে- বাংলাদেশ এশিয়ার মধ্যে ‘অনন্য অবস্থান’ অর্জন করে নিয়েছে।

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।