ভারতের লাদাখও কি দেখল ‘জেন জি’-দের বিক্ষোভ? প্রথমে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ সর্বশেষ নেপাল দেখেছে এই শক্তি। ভারতের হিমালয় অঞ্চলের লাদাখকে রাজ্যের মর্যাদা, স্থানীয় বাসিন্দাদের চাকরির কোটা, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসনের দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে অনশন করে আসছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকসহ ১৫ জন। একসময় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আন্দোলনের ডাক দেয় লাদাখ অ্যাপেক্স বডি(এলএবি)-র যুব শাখা। পরে বুধবার এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে জমায়েত হয় কয়েক হাজার বিক্ষোভকারী।
- বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস মাঝারি মানের
- * * * *
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ, দেখে নিন বিস্তারিত তথ্য
- * * * *
- ২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি
- * * * *
- মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি
- * * * *
- ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা: গালিবাফ
- * * * *
আন্তজাতিক
চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে এ দাবি তোলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দিতে এই দাবির কথা জানান ট্রাম্প। ওই বৈঠকে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিভিন্ন পথ নিয়ে আলোচনা হয়।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিস্ফোরণ দেখা ও শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এগুলো ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাচেষ্টার
উত্তর গাজা উপত্যকায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সকাল ৬টার দিকে গাজা শহরের শেখ রাদওয়ানপাড়ার উপকণ্ঠে কাফর জাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েল ও মিডলইস্ট মনিটরের।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা মাহমুদই প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
লেবাননের পূর্বাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে আঘাত হানার কথা জানিয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকা ও হার্মেলের আশপাশে ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
যুক্তরাজ্যে রবিবার লাখ লাখ মোবাইল ফোনে একই সময়ে সাইরেন বেজে ওঠে। এটি ছিল দেশের জরুরি পরিস্থিতির প্রস্তুতি আরো শক্তিশালী করার জন্য সরকারের উদ্যোগের অংশ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ থেকে ‘ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে’ বলেও দাবি করা হয়েছে। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মালয়েশিয়া টিকটককে সতর্ক করে বৃহস্পতিবার জানিয়েছে, ব্যবহারকারীদের বয়স-সংক্রান্ত নিয়ম কঠোরভাবে না মানলে দেশটিতে সাইবারবুলিং ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে শাস্তির মুখোমুখি হতে পারে প্ল্যাটফরমটি।