সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমও এ হামলার খবর প্রকাশ করেছে। তবে কারা এর পেছনে রয়েছে তা উল্লেখ করেনি।
আন্তজাতিক
ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নেয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার শত শত নারী গোলাপি পোশাক পরে এবং ঝাড়ু হাতে মিছিল করে সংসদের সামনে জড়ো হন। পুলিশি নির্যাতন ও সরকারি ব্যয় অপচয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার শত শত নারী। প্রতিবাদের নেতৃত্ব দেয় ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স (আইডাব্লিউএ)। এটি ৯০টি নারী সংগঠন, মানবাধিকার সংগঠন, শ্রম ইউনিয়ন ও আদিবাসী গোষ্ঠীর সম্মিলিত একটি জোট।
সাম্প্রতিক দিনগুলোতে শরণার্থী হিসেবে নিবন্ধিত হাজারো আফগান পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ফিরে গেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, আফগানিস্তানে সাপ্তাহিক ছুটির দিনে প্রাণঘাতী ভূমিকম্প সত্ত্বেও দেশে ফেরার হার বেড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার এ কথা জানিয়ে পুতিন দাবি করেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের বিষয়টি কখনোই প্রত্যাখ্যান করেননি।
অনিয়মিত অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে নানামুখী পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার। এর অংশ হিসেবে দেশটিতে থাকা বিদেশি শিক্ষার্থীদের ওপর কঠোর হতে যাচ্ছে ব্রিটিশ প্রশাসন।
পশ্চিম সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত ১,০০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এক বিদ্রোহী গোষ্ঠী। রবিবার (৩১ আগস্ট) টানা ভারি বর্ষণের পর মাররা পর্বতমালা এলাকায় একটি গ্রাম ধসে পড়ে এবং পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে যায় বলে জানায় তারা। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে এবং সেখানকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে, হামাস সোমবার তার নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পণ্যে আজ থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। বিশ্বে এখন ব্রাজিলের পর ভারতের ওপরই সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছে।
উত্তর কোরিয়ায় আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান করার অপরাধে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। ৪২ বছর বয়সী শেংহুয়া ওয়েন ক্যালিফোর্নিয়া থেকে এসব সামগ্রী উত্তর কোরিয়া পাঠিয়েছিলেন। এর বিনিময়ে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ ডলার পেয়েছিলেন ।