টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। পরে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
ইজতেমা
নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার আশপাশের ৭/৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
প্রতিবারের মতো এ বছরেও সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইজতেমায় ভিড় জমিয়েছেন হাজার হাজার মুসল্লি।
রাজধানীতে তুরাগের দিয়াবাড়ীতে বিশ্ব তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
লালমনিরহাটের কালেক্ট্ররেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজর নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। বুধবার দুপুরে জেলা ইজতেমা কমিটির সুরা সদস্য মো. মাইনুদ্দিন হাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাতের তিনদিনের ইজতেমা। এতে জনকল্যাণে মোনাজাত করেন তাবলিগ জামাত ঢাকার মাওলানা, সাইদুল ইসলাম।
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুনাজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুনাজাতে বিশ্ব শান্তির কামনা করা হয়।
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে।